ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে রোববার থেকে: হাইকমিশনার
জুন ২৫ ২০২৬, ২১:০৮
আগামী ২৮ জুন রোববার থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী|
২৫ জুন বৃহস্পতিবার রাজধানীর যমুনায় ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান| ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি সোজা এসেই রাষ্ট্রপতির কাছে আমার পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করেছি এবং তিনি তা গ্রহণ করেছেন| আমি রাষ্ট্রপতি এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ|
আজ আমি অত্যন্ত গর্বিত যে, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে আজ থেকে আমার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো| তিনি বলেন, যখন বর্ডারে আপনাদের মুখোমুখি হয়েছি, ওই সময় প্রথম প্রশ্ন আমাকে করা হয়েছিল, ভিসার কি হবে? ওই জিনিসটা আমার মাথায় ছিল যে, ভিসা সবচেয়ে ইম্পর্টেন্ট কেন মানুষের জন্য| আরও ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেল|
তাই এ জন্যে আজকে প্রথমে আমি পুরোটা ঘুরে দেখলাম| খুবই ভালো লাগলো যে অনেকের সঙ্গে আমার একটা আলোচনা হলো, ওদের কি সমস্যা আছে| অনেক বাচ্চারাও এসেছিলেন| আমি খুবই খুশি যে ওদের সঙ্গে একটা ভালো ডিসকাশন হলো, ওরা অনেক সাজেশন দিল| ওই সাজেশনগুলো আমাদের অফিসারকে বললাম| তিনি আরও বলেন, অনেক বাচ্চারা আসে, বাচ্চার জন্য একটা আলাদা ঘর দরকার| আলাদা ঘর যেখাণে বাচ্চাদের জন্য খেলনা, বাচ্চাদের জন্য কিছু খাওয়া দাওয়া ব্যবস্থা থাকবে| একটু যদি ওয়েট করতে হয়, বাচ্চাদের অনেক সমস্যা হয়| যারা হুইলচেয়ারে আছে ওদের জন্য র্যাম্পের যদি দরকার হয়| হাইকমিশনার বলেন, আমি মোটামুটি অনেক খুশি যে, আমি ফ্যাসিলিটিটা দেখলাম, সত্যি আমাকে ভালো লাগল|
আমাদের অনেক ফ্যাসিলিটি যা প্রাইভেট সেক্টরে আছে কলকাতায়, ওইসব থেকে আমি ভাবলাম যে এখানটা খুবই ভালো| কিন্তু সব জিনিসে একটা ইমপ্রুভমেন্ট করাই যায়| তাহলে আজকে আমি যা বললাম, যে নরমাল ট্যুরিস্ট ভিসা, ওই ট্যুরিস্ট ভিসা ওপেন, যে নরমালসি আছে ওইটা করে দিলাম আর ওইটা শুরু হবে ২৮ জুন থেকে| ওই নরমাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা| মেডিকেল ভিসা তো ইমার্জেন্সিতে আগেই সাবমিট হতো ওইটা চলবে|
এখনি পাঁচ জায়গা আমি নামটা পড়ে দিলাম পাঁচ সেন্টারে হবে| কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো| তিনি আরও বলেন, আমার পক্ষ থেকেও এটা প্রথম জিনিসটা আমি যা করলাম হাই কমিশনার হিসেবে| এর আগে তো আমি করতে পারতাম না, প্রথম জিনিসটা এইটা করলাম, আমি অনেক খুশি| আর আশা করি যে এখানটা সাধারণ মানুষও খুশি হবেন| আর মাঝেমাঝে আমি এখানটা আসব, ইন্সপেক্ট করব, লোকেদের কথা শুনব, ওদের যা সাজেশন হবে, সেটা শুনবো| আপনারা তো সাংবাদিক, আপনাদের যদি সাজেশন থাকে, সেই সাজেশন আমি শুনবো| নব নিযুক্ত হাই কমিশনার বলেন, অনেক মেডিকেল পেশেন্ট আসে, ওদের সবচেয়ে ভালো সুবিধে কিভাবে আমরা করতে পারি| যার বাড়িতে রোগী আছে, তারাই জানে যে কষ্ট কি হয়| সাধারণ মানুষ বুঝতে পারবে না|
আমাদের সবার মা, বোন, বাবা সবাই আছে, আমরা জানি যে রোগীর কি প্রবলেম হয়| গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয় পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী| এরপরেই আইভ্যাক ভিসা সেন্টার পরিদর্শন করেন তিনি| ভিসা সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি| এর আগে গত ১২ জুন দীনেশ ত্রিবেদী ভারতীয় হাইকমিশনার হিসেবে বাংলাদেশে আসেন|
