তারাকান্দায মিথ্যা সাজানো মামলা প্রত্যাহারের দাবিত সংবাদ সম্মেলন
সেপ্টেম্বর ১৪ ২০২৬, ১৭:৫৫
ময়মনসিংহের তারাকান্দা মিথ্যা সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। জানাগেছে,উপজলার রামপুর ইউনিয়নের সিদান্তের বাট্টা গ্রামের মো: জয়নাল আবেদীনের পুত্র মোখলেছুর রহমান ও হাবিবুর রহমান জমা জমি নিয়ে বিরোধ চলিতেছি।
এ বিষয়ে হাবিবুর রহমানের ভাই আবুল কাশেমের পুত্র মো: পিয়াস(২০) বাদী হয়ে বিজ্ঞ আদালতে দন্ডবিধি ১৪৪ ধারা মামলা দায়ের করে। আদালতের নির্দেশ অমান্য করে মোখলেছুর রহমান বেআইনী ভাবে জমি দখলের চেষ্টা করে।
এনিয়ে দন্ডবিধি ১৪৪ ধারা দায়ের মামলার বাদী পিয়াসের সাথে মোখলেছুর রহমানের বাকবিতন্ড ও কথার কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মো: মোবাশ্বির হোসেন সিয়াম (২২) বাদী হয়ে তারাকান্দা থানায় হাবিবুর রহমান গংদের বিরুদ্ধে দন্ডবিধি১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারা মোকাদমা দায়ের করে। মামলার ভিকটিম মোখলেছুর রহমান একজন পুলিশ সদস্য। তারাকান্দা থানার ওসি মামলাটি তদন্ত না করে মামলাটি রুজু করেন।
গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় তারাকান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মামলার সাক্ষী মো: সোহেল রানা ভিকটিম কনস্টেবল মোখলেছুর রহমানের পিতা মো: জয়নাল আবেদীন ও বোন সুরাইয়া খাতুন অভিযোগ করে বলেন উক্ত মামলাটি সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। পুলিশ মোটা অংকের অর্থের বিনিময়ে মামলাটি রুজু করেন। উক্ত মামলায় একজন বিমান বাহিনীর সদস্যকে আসামি করা হয়েছে। সে ঘটনাস্থলে ছিল না।
জয়নাল আবেদিন আরোও জানান, উক্ত ঘটনার কোন আহতের ঘটনা ঘটেনি। মামলার উল্লেখিত জখমীর বোন সুরাইয়া খাতুন জানান, কথার কাটাকাটি ছাড়া জখমীর কোন ঘটনা ঘটেনি। তিনি আরোও বলেন তারাকান্দা থানার পুলিশ পূর্ব তদন্ত ছাড়াই মোটা অংকের অর্থের বিনিময়ে পুলিশি প্ররোচনায় মামলাটি রুজু করা হয়েছে।
উক্ত মামলাটি প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
