ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনে পদদলিত হযে ৬ জনের মৃত্যু
সেপ্টেম্বর ১৪ ২০২৬, ২৩:৫৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) আগুন লাগার ঘটনায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ ছয়জনের মৃত্যু’র খবর পাওয়া গেছে| এতে হাসপাতালে নিরাপত্তাকর্মী আনসারসহ ২৫ জন আহত হয়েছে|
মৃতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে| নিহতরা হলেন— হাজেরা বেগম (৫০) গ্রামের নাম বসী, পূর্বধলা, নেত্রকোনা, শাহজাহান (৪০) রাঙ্গামাটিয়া, ফুলবাড়িয়া, ময়মনসিংহ; রমজান (৩৮) ফুলবাড়িয়া, ময়মনসিংহ; জাহানারা (৫০), ফুলবাড়িয়া, ময়মনসিংহ এবং কুলসুমা (৩৫) বালিখা, তারাকান্দা, ময়মনসিংহ|
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৮ম তলার লিফটের উপরের অংশে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে|
আগুনের কুন্ডলী বৃদ্ধি পেলে আকাশের অনেক উপরে কালো ধোয়া দেখা যায়| পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন|
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ভবনের আটতলায় আগুন লাগার সঙ্গে সঙ্গেই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে| এতে বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী ও তাদের ¯^জনদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়| প্রাণভয়ে সবাই একসঙ্গে অপ্রশস্ত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করলে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়| একপর্যায়ে অনেকেই পা পিছলে পড়ে যান এবং নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুসহ ছয়জনের প্রাণহানি ঘটে|
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন বলেন, সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে| খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট আসে এবং পরে আশপাশ থেকে আরও তিনটি ইউনিট এসে যোগ দেয়| পরে স্বল্প সময়ের মাঝে আগুন নিয়ন্ত্রণে আনা হয়| তবে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারন সম্পর্কে জানা যায় নি| তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হয় এবং কয়েকজন পড়ে গিয়ে হাল্কা ব্যাথা পেয়েছে|
জুলহাজ উদ্দিন বলেন, সম্পূর্ণ ধোঁয়া নিয়ন্ত্রণের পর অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন করা হবে| প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লিফটের বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন লেগে থাকতে পারে|
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে| বর্তমানে হাসপাতালের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে| চিকিৎসাসেবা কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে| আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে|
ঘটনার পরপরই সেখানে ছুটে যান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকোনুজ্জামান রোকন| ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানান এবং লিফটে কোন ত্রটি ছিল কিনা তা খতিয়ে দেখার দাবি জানান|
