নতুন ’সেপারেশন’ ওয়েব ফিকশন যুক্ত হলেন পরীমনি
সেপ্টেম্বর ১৪ ২০২৬, ২২:৫১
পরিমনি
গিয়াস উদ্দিন সেলিমের হাত ধরে চলচ্চিত্রে নতুনভাবে আলোচনায় এসেছিলেন পরীমনি| ‘স্বপ্নজাল’-এর শুভ্রা থেকে ‘গুণিন’-এর রাবেয়া সেলিমের নির্মাণে প্রতিবারই ভিন্ন অবয়বে ধরা দিয়েছেন এই অভিনেত্রী|
এবার সেই নির্মাতার পরিচালনায় ফের নতুন মিশনে নামলেন পরীমনি| ‘সেপারেশন’ নামের নতুন ওয়েব ফিকশনে তাকে দেখা যাবে ইমতিয়াজ বর্ষণের সঙ্গে, যেখানে বিশেষ চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব| সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে নতুন কাজের খবরটি নিজেই জানিয়েছেন পরীমনি| ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিসমিল্লাহ, সেপারেশন গিয়াস উদ্দিন সেলিম|’ সঙ্গে ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন অভিনেত্রী|
ইতোমধ্যে রাজধানীর ৩০০ ফিট এলাকায় শুরু হয়েছে ‘সেপারেশন’-এর শুটিং| তবে নতুন ওয়েব ফিকশনে পরীমনির চরিত্রটি কেমন, গল্পের গতিপথই বা কোন দিকে এ বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি|
ফলে নতুন কাজটিতে পরীমণিকে কী ধরনের চরিত্রে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের আগ্রহও বাড়ছে| ফিকশনটি মুক্তি পাবে আইসক্রিন প্ল্যাটফর্মে|
