দক্ষিণ গফরগাঁওয়ে পূর্ব বিরোধে জেরে যুবককে হত্যা
সেপ্টেম্বর ১৪ ২০২৬, ১৭:২১
নিহত হাফেজ মাওলানা মোজাম্মেল হক
ময়মনসিংহে দক্ষিণ গফরগাঁওয়ে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে হাফেজ মাওলানা মোজাম্মেল হোসেন(২৫)নামে এক যুবককে শ্বাসরোধ এবং অন্ডকোষে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১৩সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলা দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামে নিহত হাফেজ মোজাম্মেলের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত হাফেজ মাওলানা মোজাম্মেল হক প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে গেলেও না উঠায় তারই বড় বোন জেরিন আক্তার (২৮) শয়ন কক্ষে গিয়ে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভিতর ঢুকে দেখে মোজাম্মেল মৃত অবস্থা খাটের উপর পরে রয়েছে। ঘরের দরজা খোলা ছিল।
নিহতের পরিবারের অভিযোগ করে বলেন একই গ্রামের প্রতিবেশী আব্দুস সাত্তার (৫৭), সোরহাব( ৫৮) ও নয়ন ( ৩২) সাথে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ এবং বিভিন্ন বিষয়ে নিয়ে মামলা চলে আসছিল।পূর্ব বিরোধের জেরে রাতে মোজাম্মেলকে নিজ বসত ঘরে শ্বাসরোধ এবং অন্ডকোষে আঘাত করে হত্যা করা হয়েছে এমন অভিযোগ নিহত হাফেজ মোজাম্মেলের পরিবারের।
নিহত হাফেজ মোজাম্মলের মা রিক্তা আক্তার অভিযোগ করে বলেন,এর আগে গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় তার স্বামীকে আজিম উদ্দিনকে (নিহত মোজ্জাম্মলের বাবা) বাড়ি থেকে তুলে নিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে আব্দুস সাত্তার, নয়ন ও সোরহাব আরও অজ্ঞাত কয়েকজন ।ঔ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা রজু করেনি। গুরুতর আহত আজিম উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্তার বাহিনী দীর্ঘদিন ধরে তার স্বামী ও ছেলেকে খুন করার হুমকি দিয়ে আসছিল।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আমিনুল ইসলাম বলেন,নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
