শিক্ষাযুদ্ধে জয়ী হতে চায় আলোচিত খাটো শিক্ষার্থী হাইয়ুল!
জুলাই ০৬ ২০২৬, ২১:৪০
নিজের কলেজ ক্যাম্পাস শুধু নয়; জাতীয় বিশ্ববিদ্যালয় জুড়ে আলোচিত শিক্ষার্থী তিনি| মাত্র ৩ফুট ১০ ইঞ্চি তার উচ্চতা| খাটো মানুষ (বামন) মো. হাইয়ুল মিয়া| গৌরীপুর সরকারি কলেজের অনার্স (সম্মান) সমাজকর্ম বিভাগের ছাত্র তিনি| প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষে প্রথমবিভাগে উর্ত্তীন হওয়ায় শিক্ষক ও সহপাঠীদের মাঝে বেড়েছে খদর| জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত আন্ত:ক্রীড়া অনুষ্ঠানে গিয়ে সবার দৃষ্টি ও আলোচনায় উঠে আসে তার নাম|
নিজের শারীরিক প্রতিবন্ধকতা দূর করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় মো. হাইয়ুল মিয়া| তিনি ড. আব্দুল্লাহ ওমর নাসিফ দাখিল মাদরাসা থেকে ২০১৯ সনে দাখিল পরীক্ষা জিপিএ ৪.৩৬ পেয়ে উর্ত্তীণ হন| ২০২১ সনে গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষা জিপিএ-৪.৫৬ পান| ৫ম ও ৮ম শ্রেণিতেও কৃতিত্বের সাথে পাশ করেন ড. আব্দুল্লাহ ওমর নাসিফ দাখিল মাদরাসায়|
তিনি জানান, যখন মাদরাসা বা কলেজে এসেছি প্রথমদিকে অনেকেই আঁড়চোখে তাকাতো| অনেকের হাসি-ঠাট্টাও খোরাকও হয়েছি| তবে কখনও হাল ছাড়েনি| প্রতিবন্ধকতা দূর এবং সকল বাধা অতিক্রম করে চাই সর্বোচ্চ শিক্ষা গ্রহণ| অনেক বড়ো পরিবার আর্থিক অনটন থাকলেও পরিবারের সবাইকে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেন|
তার বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বিসকা গ্রামে| বাবা মো. ইউনুছ আলী পেশায় একজন কৃষক আর তার মা ফিরোজা খাতুন পেশায় গৃহিনী| ৪ ভাই আর ২ বোনের বড় একটি পরিবারে তার জন্ম হয়|
তিনি আরও বলেন, বাড়ি থেকে কলেজের দুরত্ব প্রায় ৭ কিলোমিটার| প্রতিদিন সাইকেল করে কলেজে আসি| কলেজে ভর্তি হওয়ার পর থেকে ছিলাম ক্লাসে নিয়মিত| লেখাপড়ার খরচ বাড়ছে আর পায়েরও চিকিৎসা প্রয়োজন| কিন্তু আর্থিক অনটনের কারণে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে| লেখাপড়া চালিয়ে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করতে চাই| চাই সরকারি চাকুরি|
হাইয়ুল আরও জানায়, এক সময় যারা আমাকে আড়চোখে তাকাতো, তারাই এখন আমাকে অনেক আদর করে| কলেজের স্যাররাও আমাকে সাহস যোগায়| ফাইনাল ইয়ারে (৪র্থবর্ষে) আছি, বেড়েছে লেখাপড়ার খরচও| যে সাইকেলটি দিয়ে আসি, সেটাও বারবার নষ্ট হয়ে যায়| তালিজোড়া দিয়েই চলছে অগ্রযাত্রা| যতো বাধাই আসুন, চাই জীবনের লক্ষ্যে পৌঁছাতে|
ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক জানান, সে প্রতিবন্ধকতা জয় করে নিয়মিত ক্লাস হাজির হতো| মাদরসার শিক্ষার্থী ও শিক্ষকদের সাথেও তার আচরণ ছিলো অত্যন্ত মিষ্টভাষী|
