গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, জিম্মি করে ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ
সেপ্টেম্বর ১৮ ২০২৬, ১৪:১১
ধর্ষনের ঘটনা ভিডিও ধারন করে চাঁদা দাবী| আটক ১
ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্ধ্যারাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে| ডাকাতি শেষে ডাকাতদল প্রবাসীর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে, বেঁধে রেখে
ছেলের সামনেই তার মা(৩২) কে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারন করে| গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে| এ ঘটনায় থানা পুলিশ একজনকে আটক করেছে|
থানা পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীদের কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে চর কালিবাড়ি এলাকার তাহের উদ্দিনের ছেলে শরীফ (২৩), আরিফ (২১), মমিনের ছেলে ফাহিম (২২) মোফাজ্জলের ছেলে রাজিব (২৩), নূরুল ছেলে এনামুল (২২) সহ এলাকায় চিহিুত বখাটে ও মাদকাসক্ত এই পাঁচজন সশস্ত্র যুবক একই এলাকার প্রবাসীর অর্ধেক নির্মাণ করা বাড়িতে প্রবেশ করে প্রবাসীর ছেলের কাছে পানি চায়|
প্রবাসীর ১৪ বছর বয়সী ছেলে জগ ও গ্লাস ভর্তি পানি নিয়ে দরজার কাছে আসা মাত্রই সশস্র ডাকাত দল প্রবাসীর ছেলেকে ধরে ঘরের দরজার কাছেই একটি গাছের সাথে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে| সশস্র ডাকাত দল ঘরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে বাড়ি নির্মাণের খরচ বাবদ আলমারিতে রাখা নগদ ৫ লাখ টাকা, আলমারিতে রাখা স্বর্নালংকারসহ গৃহবধূর গলার হার, কানের দুলসহ ৫ লাখ মূল্যের প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিপত্র লুটে নেয়| জিনিসপত্র লুট করার পর ডাকাত দলের সদস্যরা ঘরের দরজার সামনে বেঁধে রাখা ছেলের গলায় চাপাতি ধরে জিম্মি করে তার মাকে দরজার সামনে এনে ছেলের সামনেই অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষন করে|
রাজিব নামের ডাকাত দলের সদস্য ছেলের সামনে মায়ের সংঘবদ্ধ ধর্ষনের ঘটনা ভিডিও ধারন করে এবং ধর্ষিত প্রবাসীর স্ত্রী ও ছেলেকে হুমকি দেয় আগামী তিন দিনের মধ্যে আরো দুই লাখ টাকা না দিলে এবং এই ঘটনা প্রকাশ করলে ধর্ষনের ভিডিও ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে|
ডাকাতদল চলে যাওয়ার পর ভুক্তভোগিদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে এবং গফরগাঁও থানা পুলিশকে খবর দেয়| খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে, অভিযানে বের হয়| থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দুরে চর কালীবাড়ি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি নির্জন স্থানে অভিযুক্তদের ঘেরাও করে| অভিযুক্ত ৪ জন পালিয়ে গেলেও রাজিব ডাকাতকে পুলিশ আটক করে| ধর্ষনের ভিডিও ধারন করা মোবাইলটি রাজিব ডাকাত পানিতে ফেলে দিলে থানা পুলিশ পানি থেকে মোবাইলটি উদ্ধার করে|
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| খুন, ধর্ষণ, অপহরন, ছিনতাই, অবাধে মাদক ব্যবসাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির নানা& ঘটনায় আতংকিত এলাকাবাসী অপরাধিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়েছেন|
এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান সেখ জানান, এ ঘটনায় রাজিব নামে একজনকে আটক করা হয়েছে| মামলা দায়ের প্রক্রিয়া চলামান| অভিযান অব্যাহত রয়েছে| খুব দ্রুতই আসামীদের আইনের আওতায় আনা হবে|
