গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

জুন ২০ ২০২৬, ২২:১৬

oppo_0

“ধর্মীয় রাষ্ট্র নয় ধর্শ নিরপেক্ষ রাষ্ট্র চাই” এই শ্লোগানে ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে|

শনিবার (২০ জুন) বিকেলে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বিভিন্ন সনাতনী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়|


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মিলন কান্তি সরকার এর সভাপতিত্বে এবং পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি এডভোকেট তপন দে এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট বিকাশ রায়, মহানগর সভাপতি এড. প্রশান্ত কুমার দাস চন্দন, হিন্দু মহাজোট ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নীপেশ চন্দ্র সরকার, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক ও জজ কোর্ট এপিপি এডভোকেট সজীব সরকার রোকন, পূজা ফ্রন্ট ময়মনসিংহের আহবায়ক পার্থ সারথী সিংহ আপেল, এডভোকেট প্রবীর মজুমদার চন্দন, অধ্যাপক সুব্রত ভদ্র, শ্রী জিার্তিময় সাহা, এন সি পাল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন|

এসময় বিভিন্ন উপজেলা ও নগরীর বিভিন্ন ওয়ার্ডের সনাতন ধমাল¤^ী নারী পুরুষ এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন|

বক্তাগণ বলেন, এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই একটি মহল সরকারকে অস্থিতিশীল করার জন্য এবং ভাবমূর্তি নষ্ট করার জন্য এসকল পায়তারা করে যাচ্ছে| আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই সকল কুচক্রী মহল যারা আমাদের শ্রীরামচন্দ্রের মূর্তীতে আঘাত করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি কামনা করছি|

বক্তাগণ আরও বলেন, সুপরিকল্পিত ভাবে আমাদের সনতনীদের উপর বিভিন্ন ভাবে নির্যাতন নিপিড়ন চলছে| আমরা বাংলাদেশের নাগরিক এখানে আমাদেরও সমান অধিকার রয়েছে| বর্তমান সরকার নির্বাচনের পূর্বে যে ইসতেহার ঘোষনা করেছিলেন তা আমরা পড়েছিলাম| এর ভিত্তিতে আমরা সবাই দলবেধে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছি| এই গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠিত করেছি| আমরা সনাতনী বলে আমাদের ভয় পাবার কিছু নেই| আশা রাখছি এই সরকার আমাদের এই হৃদয়ে যে রক্তক্ষরন হচ্ছে তা অবশ্যই উপলব্দি করতে পারছে| গাইবান্ধায় রাচন্দ্রের বিগ্রহ নির্মাণের যে বাধা সৃষ্টি হয়েছে তা এই সরকার প্রতিষ্ঠা করা সুব্যবস্থা করে দিবেন|

সর্বশেষ সংবাদ

1 2 3 19