ময়মনসিংহের ত্রিশালে কাজির শিমলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
সেপ্টেম্বর ১৮ ২০২৬, ১৪:৫৭
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়,
ত্রিশাল উপজেলার কাজির শিমলা বাজারের নজরুল উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা হতে ময়মনসিংহগামী ইউনাইটেড বাস পিছন দিক থেকে ধাক্কা দেয়।
সিএনজি অটোরিকশাটিকে পিছন দিকে ধাক্কা দিলে বাসটি ঘটনাস্থলের পাশে আইডিয়াল হাই স্কুলের বাউন্ডারির দেয়াল ভেঙ্গে বাসটি কাত হয়ে পড়ে যায় এবং সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এসময় সিএনজি অটোরিকশা তে থাকা ৩ জন মহিলা ২ জন পুরুষ যাত্রী গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ত্রিশাল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসা হলে দায়িত্বরত ডাক্তার ২ জনকে মৃত ঘোষণা করেন।
পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের পরিচয় সনাক্তকরণ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ত্রিশাল থানার উপপরিদর্শক রেজাউল করিম।
