তারাকান্দা বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও প্রকল্প পরিদর্শনে ডি ডি এল জি
আগস্ট ১১ ২০২৬, ১৬:৩৯
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন, পরিচালক, স্থানীয় সরকার বিভাগ ময়মনসিংহ এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।
পরিদর্শনকালে তারাকান্দা, কামারগাঁও এবং গালাগাও ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, নাগরিক সেবা, দাপ্তরিক ব্যবস্থাপনা ও চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। পাশাপাশি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। সরকারি সেবার মানোন্নয়ন ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে
৪ নং গালাগাঁও ইউনিয়ন পরিষদ এগিয়ে চলেছে।
