গফরগাঁওয়ে স্বামীর হাত-পা-মুখ বেধে স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ

জুন ১৭ ২০২৬, ১২:১৯

গফরগাঁওয়ে স্বামীর হাত-পা-মুখ বেধে স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ

আতাউর রহমান মিন্টু গফরগাঁও,ময়মনসিংহ :
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘরের ভেতর স্বামীর হাত-পা-মুখ বেধে মারধর করে এক সন্তানের জননীকে(২০) তুলে নিয়ে সংঘবদ্ধ গণধর্ষণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত মধ্য রাতে উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, ঐ গৃহবধূ কুরচাই গ্রামে মায়ের বাড়িতে বসবাস করতেন। এক কক্ষে মা ও অন্য একটি কক্ষে গৃহবধূ স্বামী ও তিন বছর বয়সী ছেলে সন্তান নিয়ে বাস করতেন।

মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ৭\৮ জনের মুখ বাধা একটি সংঘবদ্ধ চক্র ঘরে ডুকে গৃহবধূর স্বামীর হাত-পা-মুখ বেধে মারধর করে। এ সময় দুর্বৃত্তরা গৃহবধূকে জোর করে তুলে নিয়ে যায় এবং বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরে নিয়ে গণধর্ষণ করে।
পরে স্বজনরা গৃহবধূকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

এ ঘটনায় বুধবার(১৭জুন) গৃহবধূর মা পাগলা থানায় অভিযোগ দায়ের করেন।

গৃহবধূর মা কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়ের যারা সর্বনাশ করছে তাদের কঠিন বিচার চাই।

পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনার শিকার গৃহবধূকে পরীক্ষা ও চিকিত্সার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছ। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

1 2 3 30