গফরগাঁওয়ে রবিন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
জুন ১৪ ২০২৬, ১৬:৫৬
ফলোআপ
গফরগাঁও(ময়মনসিংহ) সংবাদদাতা:
ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের আলোচিত কলেজ ছাত্র আশরাফুল আলম রবিন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
রবিবার (১৪ জুন)দুপুরে গফরগাঁও প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণ ও কলেজ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টা থেকে ১ টা পযর্ন্ত ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিহত রবিনের বাবা মোফাজ্জল হোসেন, মা শান্তা বেগম, বড় বোন ফাতেমা আক্তার ঝিনুক, সাবেক পৌর কাউন্সিলর আলা উদ্দিন সুলতান, গফরগাঁও সরকারি কলেজের ছাত্রী ইমি প্রমুখ। মানববন্ধনে নিহত রবিনের বন্ধুরা, পরিবারের লোকজন ও সর্বস্তরের মানুষ স্বর্তস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন এবং মানববন্ধনের পর বিক্ষোভ করেন।
মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় রবিনের বাবা মোফাজ্জল হোসেন কাঁদতে কাঁদতে বলেন, আমার বুক যারা খালি করছে, আমার ছেলেকে যারা খুন করছে তাদের ফাঁসি চাই।
প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাত ((৯ জুন) সাড়ে ১২ টায় পৌর শহরের মাজার বাড়ি সড়কে কলেজ ছাত্র আশরাফুল আলম রবিন নিজের জন্মদিন পালন করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরার পথে অজ্ঞাত দূরবৃত্তরা নৃশংস ভাবে কুপিয়ে আহত করে। পরে ওই দিন রাত সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিন মারা যায়।
গফরগাঁওথানারঅফিসারইনচার্জআসমআতিকুররহমানবলেন, ইতিমধ্যেরবিনহত্যারঘটনায়জড়িতসন্দেহেরাজীবনামেএকজনকেগ্রেফতারকরেআদালতেরমাধ্যমেএকদিনেররিমান্ডেআনাহয়েছে।
গ্রেফতারকৃতের বাসায় রক্তের দাগ পাওয়া গেছে। রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার অভিযান চলছে।
