ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

জুন ০৭ ২০২৬, ১৪:৩৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

চিকিৎসকদের নিরাপত্তাহিনতা, বৈষম্য সৃষ্টি, অতিরিক্ত ফি, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের অপ্রতুল বেতন কাঠামোর অনিয়মতার কারণে অনির্দিষ্টকালের কর্মবিরতির পালন করছে ইন্টান চিকিৎসকগণ|

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টান চিকিৎসকগণ এক বিবৃতিতে জানায়, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নোটিশ, স্মারক নং: ৫৯.০০.০০০০.১৪০.১৬.১০. ২৫.৩৬৩-এ উত্থাপিত বৈষম্যমূলক ও অযৌক্তিক প্রস্তাবসমূহের বিরুদ্ধে চিকিৎসক সমাজের পক্ষ থেকে সুস্পষ্ট দাবি জানানো হয়েছিল| বিশেষ করে এফসিপিএস কোর্স অধ্যয়নরত চিকিৎসকদের বেতন কাঠামোতে বৈষম্য সৃষ্টি, ভর্তি পরীক্ষার অতিরিক্ত ফি, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের অপ্রতুল বেতন, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তাহীনতা এবং বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর অনিয়মতা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি|

কিন্তু বারবার দাবি উপস্থাপন, প্রতিবাদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস সত্ত্বেও এখন পর্যন্ত আমাদের ন্যায্য দাবিসমূহ পূরণে কোনো দৃশ্যমান, কার্যকর ও সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করা হয়নি| চিকিৎসকদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা এবং মানসম্মত চিকিৎসা শিক্ষার পরিবেশ নিশ্চিত না করে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব নয়|

পূর্বঘোষিত দাবিসমূহ বাস্তবায়ন না হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সকল ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে ৭ জুন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হলো|

সর্বশেষ সংবাদ

1 2 3 30