ঈশ্বগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

এপ্রিল ২৩ ২০২৬, ১৭:৪৩

ঈশ্বগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপি জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপি পুষ্টি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জাকির হোসেনের নেতৃত্বে র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আরেঅচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক পুলক চন্দ্র ব্রহ্মর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আরএমও ডা. সুমাইয়া ইয়াসমিন রিয়া, ডা. সালমা আক্তার, ডা. আফরোজা শাহীন, ডা. সাইদুর রহমান, ডা. মোরশেদ আলম, ডা. ঈষিতা মাহমুদ. ডা. জয়িতা দাস, সমাজ সেবা কর্মকর্তা হাসান বিকরিয়া, প্রশিক্ষক সুমিতা রায়, সাংবাদিক সাইফুল ইমলাম তালুকদার প্রমুখ।

বক্তরা বলেন সুষম খাদ্য গ্রহণ, মাতৃ ও শিশু পুষ্টি নিশ্চিতকরণ এবং পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয়। অপুষ্টি দূরিকরণে সকলকে একযোগে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, একটি সুস্থ্য ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির কোন বিকল্প নেই। সরকারের গৃহীত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সর্বশেষ সংবাদ

1 2 3 30