ঈশ্বরগঞ্জে সাতটি গরু চুরি কৃষকের আহাজারি

জুন ০৯ ২০২৬, ২১:১৫

সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক রাতে তিন কৃষকের সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে| সোমবার (৮ জুন) দিবাগত রাতে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর পূর্বপাড়া এবং মাইজবাগ ইউনিয়নের হারুয়া গ্রামে এ ঘটনা ঘটে| গরু চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং খামারিদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে|

এ ঘটনায় চরহোসেনপুর পূর্বপাড়া গ্রামের কৃষক আব্দুল মালেক (৪৭) গরুগুলো উদ্ধারের দাবিতে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন|

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত প্রায় ২টার দিকে গোয়ালঘরে থাকা গরুগুলো দেখে ঘুমাতে যান আব্দুল মালেক| ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন গরুগুলো নেই| পরে তার চিৎকারে তার ভাই আব্দুল খালেকও নিজের গোয়ালঘরে গিয়ে দেখেন সেখানে থাকা তারও তিনটি গরু চোরে নিয়ে গেছে|

ক্ষতিগ্রস্তরা জানান, চোরেরা গোয়ালঘরের তালা কেটে চরহোসেনপুর পূর্বপাড়া গ্রামের আব্দুল মালেকের তিনটি এবং তার ভাই আব্দুল খালেকের তিনটি গরু চুরি করে নিয়ে যায়| একই রাতে মাইজবাগ ইউনিয়নের হারুয়া গ্রামের কৃষক রিপন মিয়ার একটি গরুও চুরি হয়| রিপন মিয়ার চুরি যাওয়া গরুটির আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা|

গরু হারিয়ে আহাজারি করে আব্দুল খালেক বলেন, এই গরুগুলোই ছিল আমার শেষ সম্বল| দুইটি ষাঁড় ও একটি গাভী চুরি হয়ে গেছে| গরুগুলোর মূল্য প্রায় আড়াই লাখ টাকা| ভেবেছিলাম আরেকটু বড় হলে বিক্রি করে ঋণ পরিশোধ করব| বাকি টাকা দিয়ে নতুন করে গরু কিনে সংসার চালাবো| কিন্তু এখন আমি একদম নিঃস্ব হয়ে গেলাম|
অপর কৃষক আব্দুল মালেক জানান, তার একটি গাভী অন্তঃসত্ত্বা ছিল এবং কয়েক দিনের মধ্যেই বাচ্চা প্রসব করার কথা ছিল| এছাড়া গোয়ালে আরও দুটি বকনা গাভী ছিল| চুরি হওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা|
তিনি আরো বলেন, আমরা গরিব মানুষ| সারা বছর কষ্ট করে গাভীগুলো লালন পালন করেছি| আশা ছিল গাভীটি বাচ্চা দিলে দুধ বিক্রি করে সন্তানদের লেখাপড়ার খরচ চালাবো| আমার অন্য কোনো আয়ের উৎস নেই| গরুগুলোই ছিল আমাদের পরিবারের একমাত্র ভরসা| চোরচক্র শুধু গরুই নেয়নি, আমার পরিবারের ¯^প্ন আর সন্তানদের ভবিষ্যৎও কেড়ে নিয়েছে|
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে| অনেকেই রাত জেগে পাহারা দেওয়ার কথা ভাবছেন|

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, গরু চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি| চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে| জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে|

সর্বশেষ সংবাদ

1 2 3 17