ত্রিশালে সড়কের ওপর বাঁধ নিমার্ণ করায় ফিসারি মালিককে দেড় মাসের জেল

জুন ১০ ২০২৬, ২২:১৬

আইনের প্রয়োগ না থাকায় ত্রিশাল উপজেলার বিভিন্ন পাকা সড়কের ওপর অবাধে ফিসারির বাঁধ নিমার্ণ করে আসছিলেন মালিকরা| আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দিনদিন বেড়েই চলছিল এর প্রবনতা| এই প্রবণতা রোধে গতকাল বুধবার এক ফিসারি মালিককে দেড় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত|

ত্রিশাল উপজেলায় মৎস্য চাষে সফলতায় এর ব্যাপক বিস্তৃতি লাভ করেছে| কিন্তু আইনের প্রয়োগ না থাকায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষন আইনের তোয়াক্কা না করে বিভিন্ন সড়কের ওপর ফিসারির বাঁধ নিমার্ণ করেছেন মালিকরা| এতে চরম ক্ষতির মধ্যে পড়ে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ও সংস্কারকৃত সড়কগুলো| বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে উপজেলার অনেক সড়ক এমনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে যে, যানবাহন তো দুরের কথা মানুষের পায়ে চলাচলও দুষ্কর হয়ে পড়েছে|

উপজেলার বৈলর ইউনিয়নের ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর আদালতে একটি লিখিত অভিযোগ করলে, উজান বৈলর এলাকায় সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে মৎস্য খামার নির্মাণের অভিযোগে আব্দুল লতিফ মন্ডলের ছেলে লুৎফর রহমান মিলন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়|

দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে ওই আসামিকে ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়| (অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড) সহ ১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন| পরে তাকে ত্রিশাল থানা পুলিশের মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে| মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ইউএনও আরাফাত সিদ্দিকী|

ইউএনও আরাফাত সিদ্দিকী জানান, মৎস্য খামার তৈরির মাধ্যমে অবৈধভাবে সরকারি রাস্তা বা জায়গা দখল বা ক্ষতি সাধনের বিরুদ্ধে জন স্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে|

উল্লেখ্য এনিয়ে ২০২২ সালের ৬ অক্টোবর সমকালের ৬ পৃষ্ঠায় “বাঁধ দিয়ে মাছ চাষ করায়, সড়কে জমে থাকে পানি” শিরোনামে পোড়াবাড়ী-লাঙল শিমুল-কান্দানিয়া সড়কের একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়| ২০২৩ সালের ১৫ জুন “অবাধে চলছে সড়কের ওপর ফিসারির বাঁধ নির্মাণ” আরো একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল| কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোন পদক্ষেপ না নেওয়ায় বন্ধ হয়নি এ অনিয়মের কর্মযজ্ঞ| সম্প্রতি সমকালের একটি নিউজ নজরে আসে ইউএনও’র|

সর্বশেষ সংবাদ

1 2 3 17