শিশুবিবাহ প্রতিরোধে ময়মনসিংহে বিভাগীয় নলেজ ফেয়ার অনুষ্ঠিত

মে ০৪ ২০২৬, ১৬:২৫

স্টাফ রিপোর্টার :

শিশুবিবাহ প্রতিরোধে তৃণমূল পর্যায়ের চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলরুমে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় এসআরএইচআর নলেজ ফেয়ার ২০২৬। ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের আওতায় শেয়ার নেট বাংলাদেশ ও রেডঅরেঞ্জের উদ্যোগে, অ্যাম্পলিফাই চেঞ্জ-এর সহায়তায় আয়োজিত এ মেলায় তরুণ-তরুণী, গবেষক, নীতিনির্ধারক ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশ নেন।

“নো মোর চাইল্ড ব্রাইডস: গ্রাসরুট পাওয়ার টু এন্ড চাইল্ড ম্যারেজ” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, দারিদ্র্য, কুসংস্কার, নিরাপত্তাহীনতা ও জলবায়ু ঝুঁকির কারণে শিশুবিবাহ এখনও বড় সামাজিক সংকট। তৃণমূল পর্যায়ে আইন বাস্তবায়নে ঘাটতি ও স্থানীয় সম্পৃক্ততার অভাবও রয়েছে।
উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবিবা মীরা এবং বিশেষ অতিথি হিসেবে পরিচালক (স্বাস্থ্য) ময়মনসিংহ ডা. প্রদীপ কুমার সাহা, বিভাগীয় পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর মো. মতিউর রহমান। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. হাবেজ আহমেদ। তারা গণমাধ্যমকে জানান, শিশুবিবাহ প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জোরদার করা জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত, রেডঅরেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক অর্নব চক্রবর্তী, রেডঅরেঞ্জের পরিচালক (স্বাস্থ্য ও জেন্ডার) খালেদা ইয়াসমিন, সিরাক-বাংলাদেশের উপ-পরিচালক মো. সেলিম মিয়া এবং নওশিন শারমিলা বাঁধন।

বক্তারা গণমাধ্যমকে জানান, শিশুবিবাহ প্রতিরোধে তরুণদের সম্পৃক্ততা, বহুমুখী সমন্বয় এবং কার্যকর পদক্ষেপ জরুরি। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন এস এম সৈকত।

সমাপনীতে “ময়মনসিংহ বিভাগীয় শিশুবিবাহ ঘোষণা” উপস্থাপন করা হয়, যা ভবিষ্যৎ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা গণমাধ্যমকে জানান।

 

সর্বশেষ সংবাদ

১৩

[yt_playlist_v3 mainid="xcJtL7QggTI" vdid="xcJtL7QggTI,AheYbU8J5Tc,X0zGS4-UKgg,74SZXCQb44s,2M0XCH9q3YI"]