ময়মনসিংহ আলালপুরে যাত্রীবাহি দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত অন্তত ৮ জন

সেপ্টেম্বর ০২ ২০২৬, ২০:৫৬

ময়মনসিংহ আলালপুরে যাত্রীবাহি দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত অন্তত ৮ জন

ময়মনসিংহের সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৮ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৬ টার দিকে ময়মনসিংহ ফুলপুর সড়কের সদর উপজেলার আলালপুর এলাকার খালেক ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার হালুয়াঘাট উপজেলার কারাকান্দা গ্রামের সোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), ফুলপুর উপজেলার সিংহেরশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০) ও অজ্ঞাতনামা ৫০ বছর বয়সি পুরুষ।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ইমাম পরিবহনের যাত্রীবাহি একটি বাস ময়মনসিংহ থেকে হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ ফুলপুর সড়কের সদর উপজেলার আলালপুর এলাকার খালেক ফিলিং স্টেশনের সামনে যেতেই বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহি শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক নামে একজন মারা যায়। আহত হয় আরও অন্তত ১০ জন। পরে স্থানীয়রা টের পেয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তোফাজ্জল হোসেন ও অজ্ঞাতনামা আরও একজন কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই সুজাউদ্দিন বলেন, আলালপুর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহতদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক এসআই জালাল উদ্দিন বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষর ঘটনাস্খলে আব্দুর রাজ্জাক নামে একজন মারা গেছে। নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে বিনাময়নাতদন্তে মরদেহ নেয়ার আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এবিষয়ে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, সদর উপজেলার আলালপুরে দুই বাসের মুখোমুখি সংগর্ষে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে দুই মারা গেছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিযাধীন আছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

1 2 3 29