ময়মনসিংহে পিকআপ-সিএনজি অটোরিকশা সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু

মে ৩০ ২০২৬, ০৭:৩৩

স্টাফ রিপোর্টার :

ময়মনসিংহের সদর উপজেলায় পিকআপ সিএনজি সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা সিএনজির যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের আলালপুর গ্রামের আমতলী নামক এলাকায় এই ঘটনায় ঘটে। কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ পিকআপ সিএনজি সংঘর্ষে বাবা ছেলে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, যাত্রীবাহি সিএনজি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় আসতেই বিপরিত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ছেলের মৃত্যু হয়। তবে তাদের সাথে থাকা পরিবারের আরেক সদস্য প্রাণে বেচে যান। স্বামী-সন্তান হারিয়ে একটু পর মূর্ছা যাচ্ছেন তিনি। মহিলাটির স্বামীর নাম মো. জাহাঙ্গীর (৪০) এবং ছেলের নাম মো. রোহান (১২)। তাদের গ্রামের বাড়ি ফুলপুর উপজেলার নগুয়া ইউনিয়নের বাঁশতলা গ্রামে।

এসআই ফরিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করছি। নিহতের নাম পরিচয় জানতে কাজ করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ সংবাদ

১৩