নান্দাইলে জুয়া আইনে ৫ জুয়াড়ি গ্রেফতার

নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের নান্দাইলে জুয়া আইনে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার মুশুল্লি ইউনিয়নের নবীয়াবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার(৩০ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত জুয়াড়িদের ময়মনসিংহ কোর্টে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-  সাইফুল ইসলাম (৫৪), মো. সুমন (৪০), মো. মোখলেছুর রহমান শাহীন (৪৫), মো. আলাল ভূঁইয়া (৫০), হাবিবুর রহমান (৬০)।

জানা গেছে, উপজেলার মুশুল্লি ইউনিয়নের নবীয়াবাদ এলাকায় মাহফুজ খানের চায়ের দোকানে টাকার বিনিময়ে তাস খেলা হচ্ছিল। পরে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করে। এ সময় চায়ের দোকানদার মাহফুজ খান পালিয়ে যায়। পরে পুলিশ গ্রেফতারকৃত এবং পলাতক মাহফুজ খানের বিরুদ্ধে জুয়া আইনের ১৫/১৮ ধারায় মামলা রুজু করে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আজহারুল ইসলাম বলেন, “জুয়া আইনে ৫ জুয়াড়িকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ সংবাদ

1 2 3 24