নান্দাইলে আচারগাঁও ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বাড়ানোর আলোচনা সভা
সেপ্টেম্বর ১৪ ২০২৬, ১৭:৩৫
ময়মনসিংহের নান্দাইলে আচারগাঁও ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বাড়ানোর জন্য ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে ১২ সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আচারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু এর সভাপতিত্বে প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. আবু কাজেম গ্রাম আদালত প্রকল্পের পরিচিতি কার্যক্রম বৃদ্ধি ও বাস্তবায়ন করার ক্ষেত্রে করণীয় এবং গ্রাম আদালত আইন ২০০৬(২০২৪ (এর সংশোধনীয়সহ ) গ্রাম আদালত বিধিমালা,গঠন প্রক্রিয়া,এখতিয়ারভূক্ত মামলা সমূহ,বিদ্যমান বাধাসমূহ,উত্তোরনের দিকসমূহ, প্রয়োজনীয় পদক্ষেপ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমের উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে সালিশ কমিয়ে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা,গ্রাম আদালতের কার্যক্রম এবং গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে জনগণকে অবহিত করা। বর্তমানে গ্রাম আদালত দেশের তৃণমূল পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা প্রদানের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে। তিনি বলেন ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে ফৌজদারী মামলা ১০ টাকা ও দেওয়ানী মামলা ২০ টাকার মাধ্যমে এ সেবা পাওয়া যায়।
তিনি গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাওয়ার জন্য সকলকে ইউনিয়ন পরিষদে আসার আহবান জানান এবং উপস্থিত সকলকে সার্বিক সহযোগীতা করার জন্য অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী প্রতিনিধি, শিক্ষক, ইমাম,শিক্ষার্থী, যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ।
