তৃণমূল নারীদের অংশগ্রহণে সোনালী ব্যাংকের উঠান বৈঠক

মে ০৪ ২০২৬, ১০:১৯

মো. আবুল কালাম আজাদ :
সোনালী ব্যাংকের সেবাকে সর্বসাধারণের মাঝে পৌঁছে দিতে গ্রামীণ নারীদের অংশগ্রহণে সোনালী ব্যাংকের বিনা শাখা উঠান বৈঠকের আয়োজন করেছে। সোমবার সকালে ময়মনসিংহের প্রান্তিক জনপদের ছভাগিয়া গ্রামে ৪০ জন নারীর অংশগ্রহণে “অনন্য উদ্যোগে সোনালী ব্যাংক : গ্রামীণ নারীর সমৃদ্ধ ভবিষ্যৎ” শীর্ষক উঠান বৈঠকে ব্যাংকের আমানত স্কীম, নারীদের জন্য বিশেষ আমানত অনন্যা স্কীম, সিএমএসই খাতে নারী উদ্যোক্তা ঋণ, গ্রামীণ ক্ষুদ্র ব্যবসা, জাগো নারী ও উন্মেষসহ বিভিন্ন সেবা পণ্য নিয়ে আলোচনা করেন সোনালী ব্যাংকের বিনা শাখার কর্মকর্তারা।

এসময় ব্যাংকের শাখা ম্যানেজার আবুল কালাম আজাদ, সিনিয়র অফিসার দোলন আরা নাজমা, অভিজিৎ সরকার, ইসরাত জাহান তন্বী ও অফিসার আবির কুমার বসু উপস্থিত ছিলেন

। উঠান বৈঠকে সহযোগিতা ও সমন্বয় করেন প্রান্তিক জনপদের নবীন নারী উদ্যোক্তা সালমা আক্তার। শাখা ম্যানেজার আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন, সরকার মালিকানাধীন দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি । সেইদিক থেকে সর্বসাধারণের মাঝে সোনালী ব্যাংকের সকল সেবাকে পৌঁছে দেওয়া এবং দৈনন্দিন স্বাভাবিক লেনদেনসহ বিবিধ ব্যাংকিং কার্যকলাপ সহজতর করার তাগিদ থেকেই গ্রামীণ নারীদেরকে যুক্ত করে আমরা এই উঠান বৈঠকের আয়োজন করেছি। ব্যাংক ম্যানেজার নারীদের ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। ব্যাংক কর্মকর্তা দোলন আরা নাজমা এবং ইসরাত জাহান তন্বী শুধুমাত্র নারীদের জন্য সোনালী ব্যাংকের বিশেষ আমানত স্কীম অনন্যা সোনালী সঞ্চয় স্কীম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং লাভজনক এই আমানত স্কীম করার ব্যাপারে নারীদেরকে উদ্বুদ্ধ করেন। সিনিয়র অফিসার ও শাখার ঋণ কর্মকর্তা অভিজিৎ সরকার ও আবির কুমার বসু নারীদের জন্য সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তা ঋণ, জাগো নারী, উন্মেষ ও গ্রামীণ ক্ষুদ্র ব্যবসা ঋণের নিয়মাচার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সর্বশেষ সংবাদ

1 2 3 24