গুজব ও অপতথ্য রোধে দায়িত্বশীল কনটেন্ট তৈরির আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর 

গুজব ও অপতথ্য রোধে দায়িত্বশীল কনটেন্ট তৈরির আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর 

 সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও গুজব প্রতিরোধ এবং তরুণদের ইতিবাচক কনটেন্ট তৈরিতে উৎসাহিত করতে নান্দাইলের কনটেন্ট ক্রিয়েটরদের সাথে মতবিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। শনিবার( পহেলা আগস্ট) সন্ধ্যায় নান্দাইলের নিজ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গুজব ও অপতথ্য রোধে দায়িত্বশীল কনটেন্ট তৈরির আহ্বান জানান প্রতিমন্ত্রী ।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন- যুগে কনটেন্ট ক্রিয়েটররাই এখন গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি। আপনাদের একটি ভিডিও বা পোস্ট লাখো মানুষের কাছে পৌঁছায়। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার করা যাবে না। দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ কনটেন্টের মাধ্যমেই আমরা দেশকে এগিয়ে নিতে পারব।”

তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। অপতথ্য ঠেকাতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ‘বাংলাফ্যাক্ট’ এর মতো ফ্যাক্ট-চেকিং উদ্যোগ জোরদার করা হচ্ছে। কনটেন্ট ক্রিয়েটরদেরও এই লড়াইয়ে সামনের সারিতে থাকতে হবে।

মতবিনিময় সভায় উপজেলার ৫০ জনের বেশি ইউটিউবার, ফেসবুক পেজ অ্যাডমিন, কন্টেন ক্রিয়েটর  অংশ নেন। ক্রিয়েটররা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।

সর্বশেষ সংবাদ

1 2 3 … 33