গৌরীপুরে অপহরণ মামলার প্রধান অভিযুক্ত র্যাবের অভিযানে গ্রেফতার
জুন ০১ ২০২৬, ১৪:৫৩
ময়মসিংহ গৌরীপুরের কাউসার অপহরণ মামলার প্রধান অভিযুক্ত মোঃ আলমগীরকে ৩১ মে রবিবার দুপুর সাড়ে ৩টার েিদক ঢাকার কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৪, ময়মনসিংহ গ্রেফতার করেছে|
র্যাব-১৪ জানায়, মামলার বাদী মোঃ আব্দুল হেকিম ও অপহৃত কাউসার এর পিতা পেশায় অটোরিকশা চালক| গত ২০২৪ সনের ১৯ জুন রাত অনুমান রাত ৯টার দিকে মোঃ আব্দুল হেকিমের নিজ বাড়িতে এসে তার সন্তান কাউসারকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন| পরবর্তীতে তার মাতার নিকট জানতে পারেন, ি কাউসারকে এজাহারনামীয় অভিযুক্তরা ডেকে নিয়ে গেছে| দীর্ঘ সময় অতিবাহিত হলেও কাউসারের কোনো সন্ধান না পাওয়ায় এবং এজাহারনামীয় অভিযুক্তদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় কাউসারের পিতা মোঃ আব্দুল হেলিম (৩০), পিতা-মোঃ আব্দুল বারেক, সাং-উজান কাশিয়ারচর, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গৌরীপুর আমলী আদালত, ময়মসিংহে পিটিশন মামলা দায়ের করেন| বিজ্ঞ আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে গৌরীপুর থানায় নিয়মিত মামলা রুজু করার নির্দেশ প্রদান করেন| বিজ্ঞ আদালতের আদেশে গৌরীপুর থানায় মামলা নং-০৩, তারিখ-০৩ জুন ২০২৫খ্রিঃ, ধারা-১৪৯/৩৬৪/২২১/২২৫/২০১/৫০৬/৩৪ পেনাল কোড রুজু হয়|
মামলা রুজু হওয়ার পর থেকেই পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব-১৪, ময়মনসিংহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে| এরই ধারাবাহিকতায় ৩১ মে রবিবার দুপুর সাড়ে ৩টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, র্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল র্যাব-১০, কেরানীগঞ্জ, ঢাকার সহায়তায় ডিএমপি, ঢাকার কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান অভিযুক্ত মোঃ আলমগীর (২২), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়|
প্রাথমিক আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে| অপহৃত ভিকটিমকে দ্রুত উদ্ধার এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে|
