বোল্ড লুকে ঝড় তুললেন নুসরাত ফারিয়া

জুন ০৩ ২০২৬, ২১:৪৭

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া| নিজের অভিনয় দক্ষতা দিয়ে অনেক আগেই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন|

বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি সবসময়ই নজর কাড়ে ভক্তদের| এবার একদমই ভিন্নধর্মী ও বোল্ড লুকে একগুচ্ছ ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী|

শেয়ার করা ছবিগুলোতে ফারিয়াকে দেখা গেছে একটি দারুণ ফিউশন ব্ল্যাক ড্রেসে| ফ্যাশন সচেতন এই অভিনেত্রীর কানের ঝোলানো দুল, নাকের নাকফুল আর হাতের আংটি যেন তার পুরো সাজে এনে দিয়েছে এক অনন্য আভিজাত্য| ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘দেশি এলিগ্যান্স আর ওয়েস্টার্ন এজের পারফেক্ট ফিউশন|

ওয়ান-শোল্ডার ড্রেপ, ব্ল্যাক পেন্সিল বুট, অক্সিডাইজড অ্যাকসেন্টস আর সফট গ্ল্যাম মেকআপে এসেছে স্যাসি কিন্তু ক্যাজুয়াল ভাইব|’ এদিকে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা ফারিয়ার রূপের বেশ প্রশংসা করেছেন| এক ভক্ত মন্তব্য করেছেন, ‘বাংলাদেশে এই নায়িকা সব দিক দিয়ে বেস্ট|’ আরেকজন লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে|’

সর্বশেষ সংবাদ

1 2 3 15