ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে কেন্দুয়ায় পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

জুন ০৮ ২০২৬, ২১:১৯

কেন্দুয়া ( নেত্রকোণা) প্রতিনিধি:

ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ ও গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধার আওতায় আনতে নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরের সাজিউড়া মোড়ে দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের আয়োজন করেছে পূবালী ব্যাংক।

সোমবার (৮ জুন) দুপুরে পুবালি ব্যাংক কেন্দুয়া শাখার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আনিসুর রহমান, নেত্রকোণা শাখার ব্যবস্থাপক মো: আমিনুর রহমান, কেন্দুয়া শাখার ব্যবস্থাপক প্রলয় কুমার গুপ্ত, এ ডি সি জোনাল ইনচার্য সুমন বর্মন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদ খোকনসহ ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় সুধীজন।

পূবালী ব্যাংক কেন্দুয়া উপ শাখার ব্যবস্থাপক প্রলয় কুমার গুপ্ত জানান, ৮ ও ৯ জুন অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে বিনামূল্যে ব্যাংক হিসাব খোলার সুযোগ, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ নিবন্ধন, ব্যাংক হিসাবের সঙ্গে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, ব্যবসায়ীদের জন্য পিওএস (POS) মেশিন ও বাংলা কিউআর (QR) সেবার আবেদনসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, গ্রাহকদের নগদ লেনদেনের পরিবর্তে নিরাপদ ও সহজ ডিজিটাল ব্যাংকিং সেবায় উৎসাহিত করতেই এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

1 2 3 17