ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় ১৯১ জনের নামে মামলা

জুন ০২ ২০২৬, ১৬:৩১

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়ন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কিশোরদের মারামারির ঘটনাকে কেন্দ্র করে চরআলগী ও মরিচারচর গ্রামের বাসিন্দাদের মাঝে সংঘর্ষ বাড়িঘরে হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে|

মামলার এজহার সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেলে ব্রহ্মপুত্র নদের বটতলা বালুর ঘাটে ফুচকা খাওয়াকে কেন্দ্র করে মরিচারচর ও চরআলগী গ্রামের কিশোরদের মাঝে ঝগড়ার একপর্যায়ে মারামারির হয়| এঘটনাকে কেন্দ্র করে রোববার দুপুরে উচাখিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামের হুকুমে মরিচারচর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে ইব্রাহিম ও তার মামা আব্দুল খালেক সরকারের নেতৃত্বে বিপুলসংখ্যক লোক দেশীয় অস্ত্র নিয়ে চরআলগী গ্রামে হামলা চালায়|

এ সময় বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে| হামলাকারীরা চরআলগী গ্রামের নাজিম উদ্দিনের বাড়ীতে মেয়ের বিয়ে অনুষ্ঠানে সশস্র হামলা চালিয়ে রান্না করা খাবার আসবাবপত্র কুপিয়ে বিনষ্টসহ কনের স্বর্নালঙ্কার নগদ অর্থ লুট করে নিয়ে যায়| এছাড়াও মোটরসাইকেল, ১৫টি বাড়ির প্রায় ৫০টি ঘর কুপিয়ে তছনছ করা হয়| জ্বালিয়ে দেওয়া হয় শতাধিক খরের গাদা| লুট করে নেওয়া নেওয়া হয় প্রায় ২৫টি গবাদি পশু ও ১০টি পানির পাম্প|
এঘটনায় চরআলগী গ্রামের খলিলুল্লাহ কানন বাদী হয়ে সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামকে প্রধান আসামী করে ৪১ জনের নাম উল্লেখপূর্বক এবং অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন|

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম জানান, সোমবার বিকেলে ময়মনসিংহ (উত্তর) পুলিশ সুপার ক্রাইম আশরাফুল আলম ও গৌরিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মন্তোষ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন| মরিচারচর গ্রামের শিপন মিয়া নামে এক যুবকের মৃত্যু হওয়ায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মরিচারচর গ্রামে পুলিশ মোতায়ন করা হয়েছে|
এঘটনায় তিনজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে| অপর আসামীদের প্রেফতারের চেষ্ট চলছে|

সর্বশেষ সংবাদ

1 2 3 15