ঈশ্বরগঞ্জে এক মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড
সেপ্টেম্বর ১০ ২০২৬, ১৮:২৪
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মিজানুর রহমান (৩১) নামে এক মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত| জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়|
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়| অভিযানে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমনের নির্দেশনায় পুলিশের একটি টিম অংশ নেয়|
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সরতাজ বাহেরা গ্রামের মিজানুর রহমানকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়| পরে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করে| অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত|
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন জানান, ঈশ্বরগঞ্জকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে| মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে| মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি|
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি| মাদকের বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে| মাদকবিরোধী অভিযানে আইন প্রয়োগ ও জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে|
