ঈশরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার
আগস্ট ২৭ ২০২৬, ১৬:৪২
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ লিটন মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ| বৃহম্পতিবার সকালে উপজেলার মধুপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়| পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে|
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে | এসময় মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের আব্দুল বেপারির ছেলে লিটন মিয়াকে আটক করা হয়| পরে তার কাছ থেকে পুলিশ ৮শ পিস ইয়াবা উদ্ধার করে|
পুলিশ জানায়, গ্রেফতারকৃত লিটন দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত ছিল|
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম জানান, গ্রেফতারকৃত আসামি লিটনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় আরো ৬টি মাদক মামলা রয়েছে | তিনি বলেন, যেখানে মাদক সেখানেই অভিযান, মাদক নির্মুলে এ ধরণের অভিযান অবিষ্যতে অব্যহত থাকবে|
