ময়মনসিংহে ৫৩ অসহায়-প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার-সেলাই মেশিন বিতরণ
জুলাই ০২ ২০২৬, ২১:৩৩
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের কার্যালয়ে পৃথক পৃথক আনুষ্ঠান আয়োজনে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণে করা হয়|
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ| এ সময় তিনি সুবিধাভোগীদের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন|
এর আগে শিক্ষার গুণগত মান উন্নয়নে এবং খেলাধূলায় শিক্ষার্থীদের উৎসাহি করতে উপজেলা পরিষদের হলরুমে এডিপি প্রকল্পের আওতায় উপজেলার ১৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল, ভবিবল, টেনিস বল এবং স্ট্যামসহ ২টি করে ক্রিকেট ব্যাট প্রদান করা হয়|
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ| এতে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, উপজেলা প্রকৌশলী রাকিবুল হাফিজ, কোতোয়ালি বিএনপির সভাপতি হেলাল আহম্মেদ, সাধারন সম্পাদক আতাহারুল ইসলাম বুলবুল প্রমূখ|
সভায় আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, বিজাতীয় সংস্কৃতি সর্বত্র ছড়িয়ে পড়েছে| এজন্য আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে| মনে রাখতে হবে, ভালো কাজে প্রতিবন্ধকতা আসবে, তবে তা স্থায়ী হয় না| এ সময় মাদকের ভয়াবহতা প্রসঙ্গে তিনি আরো বলেন, মাদকে গ্রাস করে& ফেলেছে আমাদের সমাজ ব্যবস্থা| এর থেকে মুক্তি পেতে হলে সম্মিলিত প্রতিরোধ গড়তে হবে| এজন্য সরকারের প্রতিনিধি হিসাবে আমি আপনাদের পাশে আছি|
খেলাধুলায় শিক্ষার্থী উৎসাহি করার আহবান জানিয়ে এমপি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী খেলাধূলাকে পেশা হিসাবে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করেছেন| তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় নিয়মিত পরিচর্যা করতে হবে|’
অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৮২টি সরকারি প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১৫টি করে গাছের চারা বিতরণ করা হয়| এর সঙ্গে চারা গাছ রক্ষানাবেক্ষণে সার এবং বেড়ার বাঁশও প্রদান করা হয়| উপজেলা কৃষি কর্মকর্তা জোবাইরা বেগম সাথী এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন| এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে মেডিকেল সামগ্রী বিতরণ করা হয়|
