গোলপুকুরপাড় এলাকায় গ্যাস লিকেজ: গ্যাসে তীব্রতায় আহত কয়েকজন মেডিকেলে চিকিৎসাধীন

জুন ২৯ ২০২৬, ২২:১৮

গোলপুকুরপাড় এলাকায় গ্যাস লিকেজ: গ্যাসে তীব্রতায় আহত কয়েকজন মেডিকেলে চিকিৎসাধীন

ময়মনসিংহ নগরীর গোলপুকুরপাড় এলাকায় ওয়ার্কশপের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়|

এতে গ্যাসে তীব্রতায় বেশ কয়েকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন|

২৯ জুন সোমবার সন্ধায় এ ঘটনা ঘটে| এতে আতঙ্কিত হয়ে অত্র এলাকার সব দোকান পাঠ বন্ধ করে ফেলেন মালিকগণ|

গ্যাসের তীব্রতায় ডাঃ পি.কে. রাউত রঞ্জন, বাবু, খোকন, অনুকুল গৌতম, পার্থসহ বেশ কয়েকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে|

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা|

এদিকে ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকনোজ্জামান রোকন ঘটনাস্থলে ছুটে যান|

এ সংবাদ লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস গ্যাস লিকেজ বন্ধ করতে কাজ করছে|

সর্বশেষ সংবাদ

1 2 3 … 33