স্ত্রীর সাথে ভগ্নিপতির পরকিয়া, ভগ্নিপতির বন্ধুকে কুপিয়ে হত্যা
জুলাই ২৭ ২০২৬, ২২:২৯
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্ত্রীর সাথে ভগ্নিপতির পরকিয়ার জের ধরে ভগ্নিপতির বন্ধু মহিদুজ্জামানান ওরফে মোফাচ্ছেল (৪০) নামে এক ফিসারী ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করেছে মোফাচ্ছেলের ফিসারী প্রজেক্টের কর্মচারী| মোফাচ্ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত তোফাজ্জল হোসেন ওরফে তপনের (৩৫) বাড়িতে হামলা, ভাংচুর এবং আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা|
সোমবার (২৭ জুলাই) বেলা ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিদুজ্জামানান ওরফে মোফাচ্ছেলের মৃত্যু হয়|
এর আগে রবিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বাগবেড় গ্রামে মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেলের ফিসারীতে তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে|
নিহত মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেল ওই গ্রামের মো. মোজাম্মেলের ছেলে| সে পেশায় ফিসারি ব্যবসায়ী ছিল | অভিযুক্ত তোফাজ্জল হোসেন তপন পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার সোমপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং নিহত মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেলের ফিসারী প্রজেক্টের কর্মচারী|
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গত রবিবার রাত সাড়ে ৯ টার দিকে.তপনের ভগ্নিপতির বিষয়ে কথা বলতে তপন নিহত মহিদুজ্জামানান ওরফে মোফাচ্ছেলকে মোবাইল ফোনে তার ফিসারির পাড়ে আসতে বলে| মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেল তার ফিসারীতে গেলে তপনের স্ত্রীর সাথে তপনের ভগ্নিপতির পরকীয়ার প্রসঙ্গ নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক পর্যায়ে মোফাচ্ছেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তপন|
চিৎকার শুনে এলাকাবাসী মোফাচ্ছেলকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতারে রেফার্ড করে| পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২টার দিকে মোফাচ্ছেলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন|
এদিকে, মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী তোফাজ্জল হোসেন ওরফে তপনের বাড়িতে হামলা, ভাংচুর ও আগুন লাগিয়ে দেয়| খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ এবং ফারার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে|
গফরগাঁও থানার ওসি মো. মশিউর রহমান বলেন, অভিযুক্ত তোফাজ্জল হোসেন ওরফে তপনের স্ত্রীর সাথে তার ভগ্নিপতির পরকিয়ার সম্পর্ক ছিল| পরকিয়ার বিষয়টি জানাজানি তোফাজ্জল হোসেন তার ভগ্নিপতিকে বাড়ি থেকে বের করে দেন| তবে, ভগ্নিপতির সাথে নিহত মহিদুজ্জামানান ওরফে মোফাচ্ছেলের ব্যবসায়ীক সম্পর্ক ও বন্ধুত্ব ছিল|
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মহিদুজ্জামানান ওরফে মোফাচ্ছেলকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তোফাজ্জল হোসেন| তোফাজ্জল হোসেনেকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে|
