বিদ্যুৎ শাখার কর্মচারীদের হুঁশিয়ারি দিলেন মসিক প্রশাসক

আগস্ট ০৩ ২০২৬, ২০:১৬

বিদ্যুৎ শাখার কর্মচারীদের হুঁশিয়ারি দিলেন মসিক প্রশাসক

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিদ্যুৎ শাখায় কর্মরত কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন|

সোমবার (৩ আগস্ট) প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন| সভায় সিটি কর্পোরেশনের তিনটি অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন|

সভায় প্রশাসক বলেন, নগরবাসীকে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে হবে| সড়কবাতি মেরামত, রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে হবে| দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন|

তিনি আরও বলেন, নাগরিক সেবার মান উন্নয়নে বিদ্যুৎ শাখার প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে| জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করারও নির্দেশনা দেন তিনি|

সর্বশেষ সংবাদ

1 2 3 … 33