বাকৃবি অফিসার পরিষদের নির্বাচনে গোলাপ সভাপতি ও শাহাদাত সম্পাদক নির্বাচিত

সেপ্টেম্বর ০৭ ২০২৬, ২৩:১৪

বাকৃবি অফিসার পরিষদের নির্বাচনে গোলাপ সভাপতি ও শাহাদাত সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদ নির্বাচনে ড এ কে এম মাহবুবুর রশীদ গোলাপ সভাপতি ও মোহাম্মাদ শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন|

সহ- সভাপতি পদে মোঃ আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ পদে হোছাইন আহমেদ বিজয়ী হয়েছেন| এই ৪পদে গতকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে| বাকী ১১ পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হয়েছেন|

বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ীরা হলেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ আশরাফ উজ্জামান, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলমগীর জলিল, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুর রহিম, মহিলা সম্পাদক ফারজানা আক্তার, ৬ জন সদস্য হলেন ড মোঃ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, হাবিব মোহাম্মদ সাইফুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ জিল্লুর রহমান|

গতকাল সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের নির্বাচন বিশ্ববিদ্যালয়ের অফিসার ক্লাবে সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়| সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়| নির্বাচনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আর্থ-সামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক কৃষিবিদ মোঃ সরোয়ার হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচন পরিচালনা করেন|

সর্বশেষ সংবাদ

1 2 3 29