নান্দাইলে, জিয়াউর, রহমানের, ৪৫তম, শাহাদতবার্ষিকী, পালিত

মে ৩০ ২০২৬, ১৫:২৮

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নান্দাইল উপজেলা বিএনপির নতুন বাজার দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

আলোচনা ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা করা হয়। বক্তব্য রাখেন- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী উপজেলা বিএনপির আহবায়ক  ইয়াসের খান চৌধুরী এমপি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় সহ প্রমুখ। এসময় উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

১৩