বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী 

মে ৩০ ২০২৬, ০৮:১০

মিন্টু মিয়া, নান্দাইল:

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: সাংবাদিকতা পেশাটি মহান, সত্য প্রকাশে সাংবাদিকর কাজ করে।  তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। আমি বিশ্বাস করি, বিএনপি সব সময় সাংবাদিক বান্ধব। দলটি অতীতের মতই গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। ঈদ-উল আযহার দ্বিতীয় দিন শুক্রবার রাতে  নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় কালে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশ কল্যাণ ট্রাস্টের সভাপতি ইয়াসের খান চৌধুরী এমপি।

তিনি আরও বলেন- ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন। দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তুলতে দেশে এবং বিদেশে প্রশিক্ষণ ও অসচ্ছল সাংবাদিকদের ভাতার ব্যবস্থা করা হবে। সব সময় সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করতে হবে। মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ হলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সাংবাদিকরা সমাজের আয়না তারা তাদের কর্মদক্ষতায় মাধ্যমে দেশের উন্নয়নে অংশীদার হবে ।

প্রতিমন্ত্রী আরও বলেন- কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না। কাজের মান সন্তোষজনক না হওয়া এবং দীর্ঘদিন ধরে কাজ ঝুলিয়ে রাখায় ইতিমধ্যে ৮২ টি টেন্ডার বাতিল করেছি। জায়গা দেখেন দ্রুত সময়ের মধ্যে নান্দাইলের সাংবাদিকদের জন্য একটি আধুনিক ভবন নির্মাণ করে দেওয়া হবে।

ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে মতামত নেন। এবং সাংবাদিকদের দাবি-দাওয়ার পূরণের আশ্বাস দেন। এসময় নান্দাইলের কর্মব্যরত ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

১৩