ফুলপুরে আয়কর ও ভ্যাট পরামর্শ কেন্দ্রের উদ্ভোধন করলেন মউক চেয়ারম্যান
সেপ্টেম্বর ১৬ ২০২৬, ২৩:০৩
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর অধীনস্থ ময়মনসিংহ কর অঞ্চলের এখতিয়ারধীন ফুলপুর, তারাকান্দা, হালুয়াঘাট ও ধোবাউড়া এই ৪ (চার) উপজেলা নিয়ে সার্কেল-০৫ (ফুলপুর) নামে একটি নতুন সার্কেল গঠিত হয়েছে| অত্র এলাকার জনসাধারণের আয়কর সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজার মসজিদ রোডে ‘এন.বি প্লাজা’ (২য় তলায়) উপ কর কমিশনারের কার্যালয় স্থাপন করা হয়েছে|
তারই ধারাবাহিকতায় অত্র এলাকার মানুষের আয়কর সেবা ও অন্যান্য আইনি সহায়তা দিতে ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সদস্য সচিব ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম (ইসমাইল) এর সার্বিক তত্বাবধানে উক্ত অফিসের নীচ তলায় আয়কর ও ভ্যাট পরামর্শ কেন্দ্রের উদ্ভোধন করা হয়েছে|
উক্ত চেম্বারে আয়কর সহ অন্যান্য আইনি পরামর্শ নিতে এলাকার সন্তান হিসেবে সকলের প্রতি সহযোগিতা ও উদাত্ত আহ্বান জানিয়েছেন এডভোকেট নজরুল ইসলাম (ইসমাইল)|
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আয়কর ও ভ্যাট পরামর্শ কেন্দ্রের ফিতা কেটে উদ্ভোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার|
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপি’র আহ্বায়ক ও সাবেক মেয়র আমিনুল হক, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আজাহারুল হক রিপন, যুগ্ম আহ্বায়ক রুবেল, রাকিবুল হাসান সোহেল, মোশারফ হোসেন কমিশনার, ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদিক হোসেন, আহ্বায়ক অ্যাডভোকেট মীর আফজালপুর রহমান পান্নু, সাবেক সদস্য সচিব আজিজুল হাই সোহাগ, সদস্য আহম্মেদ মোস্তফা করিম রানা, মনোয়ার হোসেন খান সুমন সহ ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের আইনজীবীগণ| এছাড়াও ফুলপুর, আমুয়াকান্দা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন| অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠিত হয়|
