নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে সোনালী ব্যাংকের কর্মশালা

মে ২৩ ২০২৬, ১৬:৪৯

মো. আবুল কালাম আজাদ :
সোনালী ব্যাংকের সেবাকে সর্বসাধারণের মাঝে পৌঁছে দিতে নারী উদ্যোক্তা প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে সোনালী ব্যাংকের বিনা শাখা “ব্যাংকার উদ্যোক্তা সম্মেলন : অর্থায়ন নিয়মাচার ও কৌশল” শীর্ষক কর্মশালার আয়োজন করেছে|

শনিবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শেষ প্রান্তে তৃণমূল কারুপন্য এর প্রশিক্ষণ হলে সোনালী ব্যাংকের বিনা শাখা এবং তৃণমূল কারুপন্য যৌথ ব্যবস্থাপনায় উক্ত কর্মশালা আয়োজন করে| কর্মশালায় কুটির ও কারুকাজের সাথে যুক্ত ৫০ জন উদ্যোক্তা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন| কর্মশালায় তৃণমূল কারুপন্যের প্রতিষ্ঠাতা পরিচালক আইনুন্নাহার, বিনা শাখার ম্যানেজার আবুল কালাম আজাদ, সিনিয়র অফিসার দোলন আরা নাজমা, অভিজিৎ সরকার, অফিসার আবির কুমার বসু এবং তাসনিম জাহান হিন্না উপস্থিত ছিলেন|

ব্যাংকের আমানত স্কীম, নারীদের জন্য বিশেষ আমানত অনন্যা স্কীম, সিএমএসই খাতে নারী উদ্যোক্তা ঋণ, গ্রামীণ ক্ষুদ্র ব্যবসা, জাগো নারী ও উন্মেষসহ বিভিন্ন সেবা পণ্য নিয়ে আলোচনা করেন সোনালী ব্যাংকের বিনা শাখার কর্মকর্তারা| কর্মশালা আয়োজনে সার্বিক সমন্বয় করেন তৃণমূল কারুপন্যের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সালমা আক্তার| শাখা ম্যানেজার আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন, সরকার মালিকানাধীন দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি | সেইদিক থেকে সর্বসাধারণের মাঝে সোনালী ব্যাংকের সকল সেবাকে পৌঁছে দেওয়া এবং দৈনন্দিন স্বাভাবিক লেনদেনসহ বিবিধ ব্যাংকিং কার্যকলাপ সহজতর করার তাগিদ থেকেই নবীন উদ্যোক্তা প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে আমরা এই কর্মশালার আয়োজন করেছি|

ব্যাংক কর্মকর্তা দোলন আরা নাজমা শুধুমাত্র নারীদের জন্য সোনালী ব্যাংকের বিশেষ আমানত স্কীম অনন্যা সোনালী সঞ্চয় স্কীম এবং স্কুল ব্যাংকিং হিসাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন| সিনিয়র অফিসার ও শাখার ঋণ কর্মকর্তা অভিজিৎ সরকার ও আবির কুমার বসু নারীদের জন্য সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তা ঋণ, জাগো নারী, উন্মেষ ও গ্রামীণ ক্ষুদ্র ব্যবসা ঋণের নিয়মাচার নিয়ে বিস্তারিত আলোচনা করেন|

তৃণমূল কারুপন্যের পরিচালক আইনুন্নাহার সোনালী ব্যাংকের বিনা শাখার ম্যানেজার সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, আমাদের সাথে যুক্ত হয়ে নবীন নারী উদ্যোক্তা প্রশিক্ষণার্থীদেরকে ব্যাংকিং বিভিন্ন সেবা, ব্যাংক হিসাব ওপেনিং ও ঋণ নিয়মাচার নিয়ে কর্মশালার আয়োজন করার জন্য আমি কৃতজ্ঞ এবং আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই|

ব্যাংক কর্তৃপক্ষ নবীন নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার কাজে অবদান রাখায় তৃণমূল কারুপন্যের প্রতিষ্ঠাতা পরিচালক আইনুন্নাহারকে সম্মাননা স্মারক প্রদান করেছে|

সর্বশেষ সংবাদ

1 2 3 24