দুর্গাপুরে এতিম,গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

দুর্গাপুরে এতিম,গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
কলিহাসান দুর্গাপুর( নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে অনন্য এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বিশিষ্ট সমাজকর্মী শারমিন আক্তার কাকলী। জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সার্বিক দিকনির্দেশনায় তিনি এলাকার অসহায়, এতিম মাদ্রাসা শিক্ষার্থী এবং গ্রামের ২শ দুস্থ নারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।
​নিজের হাতে উপহার তুলে দিয়ে শারমিন আক্তার কাকলী অত্যন্ত আনন্দিত চিত্তে বলেন, ​”আমি গরিব, অসহায় ও পিতৃহীন এতিম ছাত্রদের পাশে থাকতে পেরে অত্যন্ত গর্বিত। এই পবিত্র ঈদের ক্ষণে তাদের মুখে সামান্য হাসি ফোটাতে পেরে আমার মনটা খুশিতে ভরে গেছে। তাদের এই আনন্দই আমার সবচেয়ে বড় পাওয়া।”
​ঈদের ঠিক আগে শারমিন আক্তার কাকলী-র কাছ থেকে এই ভালোবাসার উপহার পেয়ে খুশিতে আত্মহারা দুর্গাপুরের ভুক্তভোগী সাধারণ মানুষ। এই চমৎকার উদ্যোগের ফলে পুরো দুর্গাপুর এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে এখন বইছে উৎসবের আমেজ ও খুশির জোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি এইচ আর হাবিব, বিরিশির ইউনিয়ন যুবদলের আহবায়ক নুরুল আমিন নুরু ওরফে বুলেট,বিশিষ্ট ধারাভাষ্যকার এম এ নজরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইফাজ ফ্যাশনের স্বত্বাধিকারী এমদাদুল হক, আব্দুল মান্নান, মতিউর রহমানন,প্রবীণ বিএনপি নেতা তৈয়ব আলী ও মো.রজব আলী প্রমূখ।

সর্বশেষ সংবাদ

1 2 3 … 33