কলিহাসান দুর্গাপুর( নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে অনন্য এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বিশিষ্ট সমাজকর্মী শারমিন আক্তার কাকলী। জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সার্বিক দিকনির্দেশনায় তিনি এলাকার অসহায়, এতিম মাদ্রাসা শিক্ষার্থী এবং গ্রামের ২শ দুস্থ নারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।
নিজের হাতে উপহার তুলে দিয়ে শারমিন আক্তার কাকলী অত্যন্ত আনন্দিত চিত্তে বলেন, ”আমি গরিব, অসহায় ও পিতৃহীন এতিম ছাত্রদের পাশে থাকতে পেরে অত্যন্ত গর্বিত। এই পবিত্র ঈদের ক্ষণে তাদের মুখে সামান্য হাসি ফোটাতে পেরে আমার মনটা খুশিতে ভরে গেছে। তাদের এই আনন্দই আমার সবচেয়ে বড় পাওয়া।”
ঈদের ঠিক আগে শারমিন আক্তার কাকলী-র কাছ থেকে এই ভালোবাসার উপহার পেয়ে খুশিতে আত্মহারা দুর্গাপুরের ভুক্তভোগী সাধারণ মানুষ। এই চমৎকার উদ্যোগের ফলে পুরো দুর্গাপুর এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে এখন বইছে উৎসবের আমেজ ও খুশির জোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি এইচ আর হাবিব, বিরিশির ইউনিয়ন যুবদলের আহবায়ক নুরুল আমিন নুরু ওরফে বুলেট,বিশিষ্ট ধারাভাষ্যকার এম এ নজরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইফাজ ফ্যাশনের স্বত্বাধিকারী এমদাদুল হক, আব্দুল মান্নান, মতিউর রহমানন,প্রবীণ বিএনপি নেতা তৈয়ব আলী ও মো.রজব আলী প্রমূখ।