গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে কিশোরের মৃত্যু

জুন ১৯ ২০২৬, ২৩:০৯

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় বিশ^কাপ উপলক্ষে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিন শেখ নামে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে|

শুক্রবার (১৯ জুন) বিকালে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিন হারিনা গ্রামে এ ঘটনা ঘটে| নিহত মাহিন শেখ দক্ষিন হারিনা গ্রামের কৃষক নয়ন শেখের ছেলে| সে পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী|

পাগলা খানা পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রিয়দল ব্রাজিলের দ্বিতীয় খেলার ১২/১৩ ঘন্টা আগে প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে বাঁশে বাঁধা পতাকা নিয়ে শুক্রবার বিকালে বাড়ির উঠোনের আমগাছে উঠে মাহিন| কাঁচা বাঁশে ব্রাজিলের পতাকাটি বাঁধা ছিল| নিয়ন্ত্রণ হারিয়ে মাহিনের হাতে থাকা কাঁচা বাঁশটি পাশে থাকা ৩৩ কেভির বৈদ্যুতিক তারের উপর পড়ে গেলে কাঁচা বাঁশের সাথে সাথে মাহিনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে| গাছ থেকে পড়ে সে গুরুতর আহত হয়| বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে| এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে|

মাহিনের মামাতো ভাই নাগর (৩৫) বলেন, তার ভাই ব্রাজিল সর্মথক ছিল| বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে|

পাগলা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, ফুটবলে পছন্দের দলের পতাকা গাছে টানাতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েেেছ| ঘটনাটি হৃদয় বিদারক| ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে|

সর্বশেষ সংবাদ

1 2 3 19