হোসেনপুর সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার একজন আইসিইউতে
জুন ০৯ ২০২৬, ১৫:০৪
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
কিশোরগঞ্জে হোসেনপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক পুরুষের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে, আরেক জন আইসিইউতে রয়েছেন।
মঙ্গবার (৯ জুন ) ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানাযায় । খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সাহেদল ইউনিয়নেরন ডাহুরা গুলপুকুর পাড় সড়কের পশ্চিম পাশে ওই ব্যক্তির মরদেহ পড়েছিলো, পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়।
পুলিশ জানায়, ওই ব্যক্তির মুখে মেডিসিন লালা রয়েছে । তার গায়ে একটি শার্ট ও পড়নে লুঙ্গি ছিল।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে লোকটি মাছ ব্যবসায়ী ছিলেন। চলতি গাড়ি থেকে এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। তিনি আরো জানান, আমরা মরদেহের সুরতহাল করেছি। ওই ব্যক্তির পরিচয় ও আশে পাশের লোকজনের মাধ্যমে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।
