ভিসা জটিলতায় আটকে গেল দক্ষিণ আফ্রিকার ফুটবল বিশ্বকাপ যাত্রা

মে ৩১ ২০২৬, ২২:৩৩

২০২৬ ফুটবল বিশ্বকাপ দলটির কয়েকজন ফুটবলার এখনও ভিসা পাননি।

বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ারে কিন্তু এখনও ভিসা পাননি দক্ষিণ আফ্রিকার কয়েকজন ফুটবলার তাতে মেক্সিকোর উদ্দেশে পুরো দলেরই দেশ ছাড়া পিছিয়ে গেছে

দক্ষিণ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশনের তথ্য অনুযায়ী, রোববার মেক্সিকোর পাচুকায় দলের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্দেশে একটি চার্টার্ড ফ্লাইটে রওনা হওয়ার কথা ছিল দলটির। কিন্তু এখন সেটাঅনির্দিষ্টকালের জন্যপিছিয়ে গেছে

দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশনের (এসএএফএ) কেউ এনিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। তবে দেশটির ক্রীড়ামন্ত্রী ম্যাকেঞ্জি এক্স পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন

এসএএফএএর এই ভ্রমণের ক্ষেত্রে ভিসা জটিলতা খুবই হতাশাজনক এবং খেলোয়াড় কোচিং স্টাফদের প্রতি চরম অন্যায়। আমি এসএএফএকে জানিয়ে দিয়েছি যে, আমার একটি প্রতিবেদন প্রয়োজন এবং এই বিশৃঙ্খলার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের বোকা বানানো হচ্ছে।

আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে আসরের যৌথ আয়োজক মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালে ঘরের মাঠে আয়োজক হিসেবে খেলার পর এই প্রথম তারা বৈশ্বিক আসরের মূল পর্বে জায়গা করে নিয়েছে

গ্রুপে দক্ষিণ আফ্রিকার অন্য দুই প্রতিপক্ষ চেক রিপাবলিক দক্ষিণ কোরিয়া। আটলান্টায় আগামী ১৮ জুন চেক রিপাবলিকের মুখোমুখি হবে তারা। আর ২৪ জুন মন্টেরেইতে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া

সর্বশেষ সংবাদ

1 2 3 15