শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুন ০৪ ২০২৬, ২১:২৮

oppo_0

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, ময়মনসিংহের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে|

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বার এসোসিয়েশন কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়|

বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি ও ট্যাক্স বার এসোসিয়েশনের সদস্য সচিব এডভোকেট আজিজুল হাই সোহাগ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় সিনিয়র কর আইনজীবী এডভোকেট আব্দুস সালাম ভুইয়া, কর আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবুল হাসনাত খান, দপ্তর সম্পাদক শামছুল হক বাবু, প্রচার সম্পাদক এডভোকেট সজীব ভুইয়া, কর আইনজীবী জাহিদুল ইসলাম জাহিদ, এডভোকেট তোহা, এডভোকেট ফারুক খান, হারুন অর রশিদ, এডভোকেট মাহফুজুর রহমান চৌধুরী সনি, জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন|

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়| এসময় কর আইনজীবী ফোরামের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন|

সর্বশেষ সংবাদ

1 2 3 15