সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত রুহুল আমিনের মরদেহ ১৫ দিন পর দেশে এনে দাফন 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত রুহুল আমিনের মরদেহ ১৫ দিন পর দেশে এনে দাফন 

 সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া প্রবাসী রুহুল আমিন (৪২) এর মরদেহ ১৫ দিন পর দেশে এনে দাফন করা হয়েছে। রবিবার (২৮জুন) নিহত প্রবাসী রুহুল আমিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর কামটখালী গ্রামের স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সকালে জানাযা শেষে দাফণ সম্পন্ন হয়।

নিহত প্রবাসী রুহুল আমিন নান্দাইল উপজেলার বীর কামটখালী গ্রামের জামাল উদ্দিনের ছেলে। প্রায় ছয় বছর ধরে তিনি সৌদি আরবে ক্লিনার হিসেবে কাজ করতেন।

পারিবারিক জীবনে তিনি স্ত্রী দিপালী ও আট বছর বয়সী একমাত্র কন্যা আতিকাকে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রুহুল আমিন সৌদি আরবে ক্লিনার হিসেবে গত ৬ বছর ধরে কাজ করছেন। গত ১০ জুন সৌদি আরবে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর, ১২ জুন তিনি মারা যান। প্রায় ১৫ দিন গত ২৭ জুন রাতে তার মরদেহ দেশে আনা হয়। রবিবার (২৮ জুন) সকাল ৯টায় জানাযা শেষে দাফণ করেন । জানাজায় আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক-

সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের বড় ভাই মোবারক হোসেন বলেন,”আমার ভাই দীর্ঘ ছয় বছর প্রবাসে থেকে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি আর জীবিত ফিরতে পারলেন না। আমরা সরকারের কাছে প্রবাসী পরিবারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা কামনা করছি।”

নিহতের স্ত্রী দিপালী বলেন,”আমার স্বামী সংসারের স্বপ্ন পূরণে বিদেশে গিয়েছিলেন। এখন আমি আমার ছোট মেয়েকে নিয়ে কীভাবে জীবন চালাব, তা ভেবে দিশেহারা। আমি সবার কাছে আমার স্বামীর জন্য দোয়া চাই।”

সর্বশেষ সংবাদ

1 2 3 … 33