ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত 

ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত 

মিন্টু মিয়া,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুর রশিদ (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে। বুধবার (৬ মে) বিকাল ৩ টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামে এঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ ওই গ্রামের মৃত চান্দু মিয়ার পুত্র।

 

পরিবার ও স্থানীয়রা জানান- আব্দুর রশিদ বাড়ির পাশে বোরো খেতের ধান কাটতে যান। বুধবার দুপুরের দিকে  হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়ে আকাশে বিজলী চমকিয়ে

একপর্যায়ে আকস্মিক বজ্রপাত সরাসরি তার পাশে এসে  আঘাত করে। এতে তিনি ছিঁটকে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে হাসপাতালে কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

 

স্থানীয় বাসিন্দা জুম্মন ভূঁইয়া বলেন- বাড়ির পাশেই তার জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে খেতে পড়ে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম দৈনিক স্বজন কে বলেন- খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

1 2 3 … 33