দুর্গাপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক কাশেম মিয়া গ্রেপ্তার

দুর্গাপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক কাশেম মিয়া গ্রেপ্তার
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার বালিকান্দি গ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী মো. কাশেম মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবুল কাশেম বালিকান্দি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
ভুক্তভোগী কিশোরীর পরিবার জানান, শনিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে বাড়ির দক্ষিণ পাশে রাতের খাবারের উচ্ছিষ্ট পানি ফেলতে গেলে কাশেম ওই কিশোরীকে একা পেয়ে মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে শিশুটি হাটঁতে পারছিল না। পরদিন প্রতিবেশী এক ভাবীর কাছে বিষয়টি খুলে বলে ভুক্তভোগী।
ঘটনার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে গণমাধ্যমকর্মীদের একটি দল ঘটনাস্থলে গেলে ভুক্তভোগী কিশোরী ঘটনার বিষয়ে তাদের কাছে অভিযোগ করে। স্থানীয় কতিপয় মাতব্বর বিষয়টি ধামাচাপা দিতে চেস্টা করেন। কিশোরীর পরিবারকে মুখ খুলতে চাপ প্রয়োগ করেন। এজন্য ভয়ে কিশোরীর পিতা থানায় গিয়ে অভিযোগ করতে চাননি। মেয়েকে বিয়ে দিতে অসুবিধা হবে ঘটনা জানাজানি হলে এমন চাপ দেন  মাতব্বরা। ধর্ষক কাশেম মিয়া কোন সন্তান নেই। তিনি অনেক দিন হলো বিয়ে করেছেন। কিন্ত সন্তান হয়নি। তার স্ত্রী ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেন। প্রয়োজনে শিশুটিকে তার স্বামীর স্ত্রী হিসেবে গড়ে তুলবেন এমন অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। প্রতিবেশী নারীরা কাশেম দ্বারা নানাভাবে হয়রানি হচ্ছেন বলে অভিযোগ করছেন বেশকজন নারী।
জানা গেছে,কিশোরীর পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। তার বাবা ঝালমুড়ি বিক্রি করে সংসার চালান। মা অন্যের বাড়িতে কাজ করেন। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে এবং বৃদ্ধ মাকে সঙ্গে নিয়ে কষ্টে দিন কাটছে পরিবারটির।
ঘটনার বিষয়ে জানতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠান। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

1 2 3 … 33