তথ্য সন্তাসের অভিযোগ মুমিনুন্নিসা কলজে ছাত্রদল নেত্রীদের
মে ১৭ ২০২৬, ১০:৩৩
স্টাফ রিপোর্টার :
গুপ্তদের বিরুদ্বে তথ্যসন্তাসের অভিযোগ আনলেন ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজের ছাত্রদল শাখার নেত্রীরা। আজ রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ আনেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন কলেজ শাখার সভাপতি মার্জিয়া মনসুর তুসি ও সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা রোজেন। লিখিত বক্তব্যে তারা বলেন, কলেজে প্রায় ২৪ বছর পর ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে। যখন তারা শিক্ষার্থীদের কাছে আপন হচ্ছেন, কাছে যাচ্ছেন, তখনই গুপ্ত রাজনীতির লোকজন তাদের বিরুদ্বে তথ্য সন্ত্রাস শুরু করেছেন।
ভুয়া ফেসবুক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সর্ম্পকে নানান মিথ্যা ও কুরুচিকর ছবি ও মন্তব্য প্রকাশ হচ্ছে। এ সবের বিরুদ্বে আইনী ব্যবস্থা নেয়ার জন্য তারা গত ১৫ মে কোতোয়ালী থানায় তিনটি আইডি’র বিরুদ্বে সাধারণ ডায়েরি করেছেন। তারা বলেন তিনটি আইডি থেকে তাদের বিরুদ্বে অপ্প্রচার চালানো হচ্ছে।
ছাত্রদল নেত্রীরা বলেন, তারা চান ক্যাম্পাসে সুষ্টু পরিবেশ বজায় থাকুক এবং গুপ্তদের আ্িনের আওতায় আনাসহ সকল অপপ্রচার বন্ধ হউক। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আশফিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার মিম, প্রচার সম্পাদক নাবিকুন নাহার নিঝুম প্রমুখ।
