চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার চালু হলো ময়মনসিংহে
মে ১৯ ২০২৬, ১৬:৩৯
স্টাফ রিপোর্টার :
ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার চালু হয়েছে ময়মনসিংহে|
ময়মনসিংহ নগরের চরপাড়া মোড় এলাকার ‘মিনসা টাওয়ার’ এ ১৯ মে মঙ্গলবার বিকালে এ ইনফরমেশন সেন্টারটি উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান সরকার|
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়োগনেস্টিক সেন্টার ওনার এসোশিয়েশনের ময়মনসিংহ শাখার সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা মাসুম, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্মেন্টের ডেপুটি ডিরেক্টর সনজিত নায়েক|
মেডিকেল ট্যুরিজম কোম্পানি মাহনাফ মেডি’র তত্ববধায়নে এ ইনফরমেশন সেন্টারটি পরিচালিত হবে|অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধনের আগে মঙ্গলবার বিকালে মিট দ্যা প্রেসের আয়োজন করা হয়|
মিট দ্যা প্রেসে সাংবাদিকদের সামনে ইনফেরমেশন সেন্টার চালুর উদ্দেশ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থপনা পরিচালক আবু জাফর ইউসুফ| তিনি জানান, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলসহ আশপাশের জেলাগুলো থেকে দীর্ঘ দিন ধরেই বিভিন্ন রোগের উন্নত চিকিৎসা করতে ভারতে যায় রোগীরা| তারা অনেক সময় সঠিক তথ্য, অ্যাপয়েনমেন্ট, মেডিকেল ডকুমেন্টশন, ভিসা প্রসেস ও হাসপাতাল সমন্বয়ের ক্ষেত্রে নানা জটিলতার সম্মুখীন হয়| এ ক্ষেত্রে ভারতে যাওয়া রোগীদের উন্নত চিকিৎসা তথ্য, গাইডেন্স এবং চিকিৎসাসেবা সহজলভ্য করতে আমরা অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার চালু করেছি| আমরা আশা করছি, এ ইনফরমেশন সেন্টার চালু করায় ময়মনসিংহ অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবার পথ সহজলভ্য হবে| স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা এবং রোগীদের সেবা আমাদের অঙ্গীকার| ভবিষ্যতে আমরা স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম এবং চিকিৎসকদের জন্য CME প্রোগ্রাম আয়োজন করব|
এ প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা রোগীদের জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ডাক্তার অ্যাপয়েনমেন্ট সমন্বয়, মেডিকেল রিপেটি ও সেকেন্ড ওপিনিয়ন সহায়তা, মেডিকেল ভিসা ইনভাইটেশন গাইডেন্স, হাসপাতালে ভর্তি, ট্রাভেল কো-অর্ডিনেশন এবং চিকিৎসার আগে ও পরে রিপোটিং সাপোর্ট দেওয়া হবে|
অনুষ্ঠানে ময়মনসিংহ শহরের চিকিৎসক, ব্যবাসয়ীসসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন|
