গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা

গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা

oplus_2

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর ২৬ তম মৃত্যুবার্ষিকী  উপলক্ষে স্মরণসভা, স্মৃতিমঠে শ্রদ্ধার্ঘ্য অপর্ণ ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে গৌরীপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়নে স্মরণসভা, পৌর শশ্মানে সুরেশ কৈরীর স্মরণে নির্মিত স্মৃতিমঠে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও শ্রী শ্রী বাবা  লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে বিশেষ প্রার্থনার করা হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকার,  প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন , সাবেক সহসভাপতি আলী হায়দার রবিন, সহ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, আনোয়ার হোসেন শাহীন, শিল্প- সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহাম্মদ, কার্যকরী কমিটির সদস্য সুপ্রিয় ধর বাচ্চু, আরিফ আহমেদ, সাংবাদিক শামীম আনোয়ার, মোস্তাকিম বাবু, মোখলেছুর রহমান, আব্দুর রউফ দুদু প্রমুখ।

সর্বশেষ সংবাদ

1 2 3 … 33